শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বৃষ্টিতে ভিজল খলার ধান, বিপাকে হাওরের কৃষকরা

হঠাৎ বৃষ্টিতে খলায় শুকাতে দেওয়া ধান ভিজে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ছবি : কালবেলা
হঠাৎ বৃষ্টিতে খলায় শুকাতে দেওয়া ধান ভিজে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রচণ্ড গরমের পর হঠাৎ বৃষ্টিতে খলায় শুকাতে দেওয়া ধান ভিজে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কেউ তড়িঘড়ি করে ধান ঘরে তুলতে পারলেও অনেকের ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১০ মে) দুপুর ৩টার দিকে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হলে জেলার বিভিন্ন হাওর এলাকায় খোলা জায়গায় (খলা) রাখা ধান ভিজে যায়। গত কয়েক দিন কড়া রোদ থাকায় কৃষকরা ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু আকস্মিক এই বৃষ্টি সেই স্বস্তি মুহূর্তেই দুশ্চিন্তায় পরিণত করেছে।

ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকবিলা গ্রামের বড় গৃহস্থ মো. চন্নু ভুইয়া প্রায় ৪৫ একর জমিতে বোরো আবাদ করেছেন।

তিনি জানান, তার প্রায় ৪০০ মণ ধান খলায় শুকাতে দেওয়া ছিল। তিনি আক্ষেপ করে বলেন, সকালে রোদ থাকায় ধান শুকাতে দিছিলাম। হঠাৎ বৃষ্টি এসে সব ভিজিয়ে দিল। দ্রুত শুকাতে না পারলে ধান নষ্ট হয়ে যাবে।

একই উপজেলার আরেক কৃষক মো. আমির হোসেন জানান, তার ২০ একর জমির ধানের মধ্যে ১০ একর এমনিতেই ঢলে তলিয়ে গেছে। অবশিষ্ট ভেজা ধান কেটে আনার পরও স্বস্তি নেই। তিনি বলেন, খলায় ধান আর খড় শুকাতে দিছিলাম, তাও বৃষ্টিতে ভিজল। এখন খড় সামলাবো নাকি ধান- বুঝতে পারছি না।

নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, এদিন দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধনু, বৌলাই ও মগরা নদীর পানি সামান্য কমলেও অষ্টগ্রাম পয়েন্টে কালনী নদীর পানি ২ সেন্টিমিটার বেড়েছে। এমন পরিস্থিতিতে হাওরে আগাম বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান বলেন, ভেজা ধান দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে ধানের মান নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী সংরক্ষণে সমস্যা দেখা দিতে পারে। আমরা কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১১

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৬

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৭

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৮

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৯

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

২০
X