পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্বচ্ছল মায়েদের সেলাই মেশিন উপহার

সেলাই মেশিন উপহার। ছবি : কালবেলা
সেলাই মেশিন উপহার। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাগানবাড়ী এলাকায় অস্বচ্ছল ও উদ্যোমী মায়েদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (১০ মে) বিকেলে হেল্পিং হিউম্যান ফাউণ্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ১০ জন মায়ের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এ সময় প্রতিটি মায়ের হাতে একটি করে গোলাপ ফুল ও অনুপ্রেরণামূলক বই তুলে দেওয়া হয়। আয়োজনে উপস্থিত মায়েরা এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লাকী বেগম বলেন, আজকে মা দিবসে এসে আমি একটা সেলাই মেশিন পেয়েছি। এই মেশিনটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। মেশিনের সঙ্গে একটা বই দিয়েছে এবং একটা গোলাপ ফুল দিয়েছে। কাজ শিখেছি, কিন্তু একটা মেশিন কিনতে পারিনি টাকার জন্য। আজকে পেয়ে আমি খুব আনন্দিত।

হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন বলেন, অনেক মা সেলাইয়ের কাজ জানে, প্রশিক্ষণ নেওয়া আছে, কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্যের অভাবে এই কাজটা করতে পারতেছিল না। আমরা এজন্য হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে ১০ জন স্বাবলম্বী হতে চায় এমন উদ্যমী মায়েদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলাম। যেটা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, নিজেরাই এই কাজ করে সংসারের আয়-রোজগার করতে পারবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X