ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা যুবলীগ সভাপতিসহ ৩ জন কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন— গৌরীপুর উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক (৪৮), পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান সেন্টু (৪৪) এবং মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জজ মিয়া (৪০)।

জানা গেছে, গত সোমবার (১১ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে মাদকসেবন ও ইয়াবা সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার (১২ মে) গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার পর আটক তিনজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হাবিবুর রহমান সেন্টুর বিরুদ্ধে আগে একটি এবং জজ মিয়ার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X