সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:৩২ এএম
অনলাইন সংস্করণ

সার্ভার জটিলতায় রেলের টিকিট পেতে ভোগান্তি

সিলেট রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা
সিলেট রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা

সার্ভার জটিলতা ও ওটিপি কোড না আসায় সিলেটে ট্রেনের টিকিট কাটতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনলাইন ও কাউন্টার- দুই মাধ্যমেই টিকিট সংগ্রহে সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বুধবার (১৩ মে) রাত ৯টা থেকে সিলেট রেলস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে টিকিট বিক্রির সার্ভার বারবার ডাউন হয়ে যায়। এতে অনলাইনে লগইন, পেমেন্ট সম্পন্ন ও টিকিট ইস্যু করতে দীর্ঘ সময় লাগে। অনেক যাত্রী অভিযোগ করেন, কয়েক ঘণ্টা চেষ্টা করেও তারা টিকিট সংগ্রহ করতে পারেননি।

সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট নিতে আসা আবুল কাসেম কালবেলাকে বলেন, ঈদ বা ছুটির মৌসুম না হলেও প্রতিদিনের যাতায়াতের জন্য আমাদের টিকিট প্রয়োজন হয়। কিন্তু সার্ভার সমস্যার কারণে কাউন্টারে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।

সিলেট রেলওয়ে স্টেশনে টিকেট নিতে আসা আবু নাসের কালবেলাকে, দীর্ঘ এক ঘন্টা ধরে স্টেশনের টিকেট কাউন্টারে আছি কিন্তু সার্ভার জটিলতা ও ওটিপি না আসায় কোন টিকেট ইস্যু হচ্ছে না। আমরা রেল কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের উর্ধতন কর্মকর্তাদের পাইনি। এ সমস্যা কখন সমাধান হবে কেউ বলতেও পারছে না।

অনেক ভুক্তভোগী অভিযোগ করেন, অনলাইনে টিকিট কাটতে গেলে ওটিপি কোড আসতে দেরি হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে ওটিপি আসছেই না। এতে বারবার চেষ্টা করেও টিকিট নিশ্চিত করা যাচ্ছে না।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম কালবেলাকে বলেন, সার্ভারসংক্রান্ত প্রযুক্তিগত জটিলতা হঠাৎ করেই দেখা দিতে পারে যা এমন ব্যবস্থাপনায় অস্বাভাবিক নয়। এছাড়া কেন্দ্রীয় সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভোগান্তিতে পড়া যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। যাত্রীরা যেন কিছুটা ধৈর্য ধরেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত সেবা স্বাভাবিক করতে।

কালবেলা/বিএইচ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X