কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা-৬ আসনে সরকারের উন্নয়ন প্রচারে ইঞ্জিনিয়ার মাহবুব 

খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) প্রচারে ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম। ছবি : কালবেলা
খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) প্রচারে ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম। ছবি : কালবেলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়ন প্রচার সভা করেছেন খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম।

রোববার (৮ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে তিনি এ সভা করেন।

উন্নয়ন প্রচার সভায় আলহাজ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো এত বড় প্রকল্প আমরা দেখতে পারছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘ ১৪ বছর ক্ষমতায় থাকার কারণে দক্ষিণাঞ্চল ব্যাপক উন্নয়ন হয়েছে। এজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তাকে ক্ষমতায় বসাতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, যে দলের প্রধান কাণ্ডারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। খুলনা-৬ আসনে তিনি যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতীক দেবেন আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করব। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন, প্রধানমন্ত্রীর সফলতা এবং রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়নের কথাগুলো (কয়রা-পাইকগাছা) মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দলমত নির্বিশেষে, সব দ্বিধাদ্বন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তারই লক্ষ্যে কাজ করতে হবে।’

উন্নয়ন প্রচার সভায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল আজিজ সানার সভাপতিত্বে ও সাবেক জেলা পরিষদের সদস্য জিএম জহুরুল হক বাচ্চুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃঞ্চপদ মন্ডল, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীজন বিহারী সরকার, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, পাইকগাছা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মন্ডল, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক শুকুমার মন্ডল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাবু, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, আওয়ামী লীগ নেতা কুদ্দুস সানা, কবিদাস বাহাদুর, আজমির হোসেন মন্টু পাড়, যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালি, আজিয়ার গাজী, ছাত্রলীগ নেতা আল আমীন, সেলিম প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X