কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের এলাকা নরসিংদী জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় এ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এ মেডিকেল কলেজ চালু হলে নরসিংদী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১০

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১৩

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৪

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১৫

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৬

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৭

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৮

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৯

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

২০
X