বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

শাহরুখ খান ও মেয়ে সুহানা। ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও মেয়ে সুহানা। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান এবার হতে যাচ্ছেন ‘কিং’। এ বছরের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘কিং’। দীর্ঘদিন পর শাহরুখকে পর্দায় দেখতে দর্শকের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

‘পাঠান’, ‘জাওয়ানে’র অভাবনীয় সাফল্যের পর শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন থেকেই শুরু গেছে শাহরুখ-চমক।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, আগস্টেই শেষ হয়ে যাবে শুটিং। এরপর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট সাড়ে চারশ কোটি টাকা। মেয়ে সুহানা খান ও সিনেমা শিল্পী-কলাকুশলীদের সঙ্গী করে দেড়শ দিন শুটিং করছেন শাহরুখ। ‘কিং’ দিয়েই সিনেমার বড় পর্দায় মেয়ে সুহানা খানের অভিষেক নিয়ে আপ্লুত শাহরুখ। এটাই এই সিনেমার মূল চমক বলে সিনেমা বিশ্লেষকদের মন্তব্য। তাই সিনেমাটির প্রচার বা আয়োজনে কোনো খামতি রাখতে চান না শাখরুখ।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমায় দেখা যাবে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে শহরের অপরাধ জগতের এক কুখ্যাত ডন এবং তার একনিষ্ঠ শিষ্যাকে কেন্দ্র করে। আন্তর্জাতিক স্টান্ট দলের পরিচালনায় এতে এমন কিছু অ্যাকশন দৃশ্য থাকছে, যা বলিউডে আগে কখনো দেখা যায়নি। পাশাপাশি এর ভিএফএক্সেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

তারকাখচিত এই সিনেমায় শাহরুখ-সুহানা ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও জয়দীপ অহলাওয়াতের মতো একঝাঁক তারকা।

মেয়ে সুহানাকে নিয়ে বড়দিনের বক্স অফিস যে শাহরুখের দখলে থাকবে—তা বলাই বাহুল্য। আর ভক্তরাও উন্মুখ হয়ে আছেন বড়পর্দায় বাবার সঙ্গে সুহানার অ্যাকশন দেখার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

১০

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১১

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১২

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১৩

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৪

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৫

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৬

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৭

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৮

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৯

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

২০
X