কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। ছবি : সংগৃহীত
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করা এবং সদস্য কল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। ‍শুক্রবার (৩ জুলাই) এ পরিদর্শন করেন তিনি। এ পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্য কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে তিনি কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনের সময় তিনি বাহিনীর মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষভাবে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদান পরিবেশ এবং সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে গতি, সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সামগ্রিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পরিদর্শনকালে রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X