বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

মানবেতর জীবন কাটানো সেই বৃদ্ধা মা। ছবি : কালবেলা
মানবেতর জীবন কাটানো সেই বৃদ্ধা মা। ছবি : কালবেলা

যে মা একসময় সন্তানদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন, শেষ বয়সে তার নিজের মাথা গোঁজার ঠাঁই হয়েছিল দুই টুকরো টিনে ঘেরা ছোট্ট একটি খুপরিতে। অথচ একই আঙিনায় দাঁড়িয়েছিল দুই ছেলের পাকা ভবন। তা সত্ত্বেও চারপাশে আগাছা, ভেজা চৌকি আর অসংখ্য মশার কামড়ে মানবেতর জীবন কাটছিল সেই বৃদ্ধা মায়ের। তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবশেষে ঘরের ভেতরে থাকার সুযোগ হয়েছে সেই বৃদ্ধার।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার টিএনটি পাড়ায় দুই ছেলের পাকা ভবন থাকা সত্ত্বেও খোলা জায়গায় টিনের তৈরি ছোট্ট একটি খুপরিতে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন এক বৃদ্ধা মা। চরম দুর্ভোগে সেই বৃদ্ধা মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ তারিকুল ইসলামের। সোমবার (১৩ জুলাই) তিনি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। অবশেষে তার হস্তক্ষেপে সেই বৃদ্ধাকে ভবনের ভেতরে একটি কক্ষে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

সেখানে গিয়ে দেখা যায়, একটি পাকা ভবনের পাশেই দুই টুকরো টিন দিয়ে তৈরি ছোট্ট একটি খুপরির ভেতরে জীর্ণ একটি চৌকিতে শুয়ে আছেন বৃদ্ধা। চারপাশে আগাছা, চৌকির একাংশ বৃষ্টিতে ভেজা এবং অসংখ্য মশার কামড়ে তিনি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, পান বিক্রেতা মো. হুমায়ুন মিয়া নিজের বৃদ্ধা মাকে বসতবাড়ির ভেতরে না রেখে ওই খুপরিতে থাকার ব্যবস্থা করেছিলেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে হুমায়ুন মিয়া বিষয়টি স্বীকার করে বলেন, তার মায়ের প্রসাব-পায়খানাজনিত সমস্যা রয়েছে। ঘন ঘন টয়লেট ব্যবহারের কারণে ঘর পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। ব্যবসার ব্যস্ততার কারণে নিয়মিত সময় দিতে না পারায় তিনি আলাদা থাকার ব্যবস্থা করেছিলেন। তবে দ্রুত মায়ের জন্য আরও ভালো থাকার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

ইউএনও মুহাম্মদ তারিকুল ইসলাম তার ফেসবুক পোস্টে জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার জন্য রাখা খাবার হিসেবে একটি থালায় শক্ত করে ভাজা কাঁঠালের বিচি দেখতে পান। ছেলের সঙ্গে কথা বলার সময় পরিবারের পক্ষ থেকে নানা অজুহাত দেওয়া হলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেন।

ইউএনওর ভাষ্য অনুযায়ী, বৃদ্ধার মোট চার ছেলে। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি তিন ছেলে ও এক নাতির সবারই পাকা দালান রয়েছে। অথচ সেই পরিবারের বৃদ্ধা মায়ের জন্য নিরাপদ একটি কক্ষেরও ব্যবস্থা হয়নি।

তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধার জন্য শুকনো খাবার এবং ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়, যাতে তার প্রাথমিক পরিচর্যা নিশ্চিত করা যায়। একই সঙ্গে তাকে ভবনের ভেতরে একটি কক্ষে স্থানান্তর করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য পরিবারের অন্য সদস্যদেরও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ তারিকুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, একজন বাবা কিংবা মা বার্ধক্যে বিলাসবহুল জীবন চান না। তারা শুধু চান সন্তানের ঘরে একটুখানি জায়গা, দুই বেলা দুমুঠো ভাত আর একটু সম্মান। আজ আমরা সন্তান, একদিন আমরাও বৃদ্ধ হব।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, যে মা নিজের সবকিছু ত্যাগ করে সন্তানদের মানুষ করেছেন, শেষ বয়সে তার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বৃদ্ধা মায়ের যথাযথ ভরণ-পোষণ, সম্মানজনক আবাসন নিশ্চিত করা এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে শুধু একটি পরিবারের ঘটনা নয়, বরং সমাজের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের নির্মম প্রতিচ্ছবি হিসেবে দেখছেন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১১

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৪

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৫

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১৭

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৮

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৯

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

২০
X