মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের পরিত্যক্ত ভবনের স্টোর রুমে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। ছবি: কালবেলা
মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের পরিত্যক্ত ভবনের স্টোর রুমে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। ছবি: কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতাল।

এসময় পরিত্যক্ত ভবনের স্টোর রুমে মেয়াদ উত্তীর্ণ ওষুধের স্তূপ দেখে মন্ত্রী বলেন, দেশে বহু মানুষ সময়মতো ওষুধ পায়না, আর এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে লাখ লাখ টাকার ওষুধ।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। এসময় তিনি হাসপাতালে রোগীদের সেবার গুণগত মান, পরিচ্ছন্নতা, সময়মতো কর্মকর্তা কর্মচারিদের উপস্থিতি, হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাবারের মান, চিকিৎসক সংকটসহ যাবতীয় বিষয়ে সরেজমিনে দেখেন।

অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য বিভাগের পরিচালকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে কোনো হাসপাতাল চলতে পারে না। একই সঙ্গে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন করে তার কাগজপত্র যাচাইয়ের জন্য জেলা কর্মকর্তাকে নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমি হাসপাতালের সার্বিক অবস্থা দেখলাম। শীঘ্রই যাতে এ এলাকার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দেসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতারা।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১০

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১১

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১২

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৪

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

২০
X