হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের

কাঁচামরিচ। ছবি : কালবেলা
কাঁচামরিচ। ছবি : কালবেলা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। খুচরা বাজারে কেজিপ্রতি কাঁচামরিচের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের সাধারণ ভোক্তারা।

হিলির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যেখানে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকায়, সেখানে বর্তমানে একই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তাদের অভিযোগ নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বিশেষ করে স্বল্প আয়ের মানুষদের জন্য বাজার করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত কাঁচামরিচের দাম দ্বিগুণ হওয়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ আবার বিকল্প হিসেবে শুকনো মরিচ ব্যবহারের কথা ভাবছেন।

হিলি বাজারে কাঁচামরিচ ক্রেতারা কালবেলাকে বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ হয়ে যাওয়া মোটেও স্বাভাবিক নয়। এক সপ্তাহ আগেও কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকায় কিনতাম। এখন সেই একই মরিচ কিনতে হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। গরিব মানুষের জন্য বাজার করা এখন অনেক কষ্ট হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে এভাবে দাম বাড়া কোনোভাবেই স্বাভাবিক না। বাজার মনিটরিং আরও জোরদার করা দরকার।

হিলি বাজারে কাঁচামরিচ বিক্রেতারা কালবেলাকে বলেন, ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কাঁচামরিচ গাছের ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। আমরা এসব কাঁচামরিচ পাঁচবিবি, বিরামপুরসহ বিভিন্ন জায়গা থেকে কিনে আনি। পাইকারি প্রতি কেজি দেশি মরিচ ক্রয় করছি ৮৫ টাকা ও ৯৫ টাকা দরে, তা খুচরা ৯০ থেকে ১০০ বিক্রি করছি। আবহাওয়া ভালো হলে উৎপাদন বাড়বে তখন দাম আবার কমে আসবে।

হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা কালবেলাকে বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১০

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১১

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১২

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৪

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৫

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৬

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৭

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৮

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৯

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

২০
X