ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

বন্ধ আশুগঞ্জ সারকারখানা। ছবি: কালবেলা
বন্ধ আশুগঞ্জ সারকারখানা। ছবি: কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। তবে গ্যাস সংকটের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে কারখানাটির উৎপাদন। এতে প্রতি মাসে প্রায় ১৬০-১৭০ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

কারখানাটি থেকে দেশের ৮ জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে। সারের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি সুদীর্ঘ বছর ধরে ভূমিকা রাখলেও গ্যাস সংকটের কারণে বছরের পর বছর বন্ধ রাখা হচ্ছে কারখানাটির উৎপাদন।

ফলে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন কারখানার হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেমনি হতাশা বাড়ছে শ্রমিক কর্মচারীদের মাঝেও। এ অবস্থায় দেশের সারের চাহিদা পূরণে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে দৈনিক ১ হাজার ৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে আশুগঞ্জ সার কারখানা। দীর্ঘ বছর অতিক্রম হওয়ায় কারখানাটিতে বর্তমানে গড়ে প্রতিদিন ১১০০-১২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকে। যা সরবরাহ করা হয় ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোbf, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ কমান্ডভুক্ত ৮ আটটি জেলায়। গ্যাস সংকট মোকাবিলায় ২০১০ সাল থেকে সরকার সার কারখানাগুলোতে গ্যাস ব্যবহারে রেশনিং (সীমিত ব্যবহার) পদ্ধতি চালু করে। এরপর থেকেই দেশের অন্যতম বৃহৎ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। সর্বশেষ ২০২৫ সালের ১ মার্চ থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ইউরিয়া উৎপাদনও পুরোপুরি বন্ধ রয়েছে।

কারখানার তথ্য মতে, টানা ৬ বছর ধরে বিসিআইসির নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় মাত্র ৪৮ হাজার মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে একই লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয় মাত্র সাড়ে ১৩ হাজার মেট্রিক টন ইউরিয়া। আর ২০২৫-২৬ অর্থবছরে দেড় লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও গ্যাসের অভাবে উৎপাদনেই যেতে পারেনি কারখানাটি।

কারখানা সংশ্লিষ্টরা জানান, গ্যাসের রেশনিং ব্যবস্থা চালু করার পর থেকে আশুগঞ্জ সরকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ফলে প্রতি অর্থবছরে কারখানাটি বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। এতে উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লাভজনক প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ছে। একই সঙ্গে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় দেশের কৃষি, শিল্প ও অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে। এ অবস্থায় কারখানাটিতে গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, কারখানাটিতে প্রতিদিন গড়ে সাড়ে ৪-৫ কোটি টাকার সার উৎপাদন হতো। শ্রমিকদের মাঝেও প্রাণচাঞ্চল্যতা ছিলো। কিন্ত এখন হতাশা বিরাজ করছে। কারণ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় বছরের অধিকাংশ সময়ই উৎপাদন বন্ধ থাকে। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দিনের পর দিন দেশের অন্যতম এই কারখানাটি ধ্বংসের দিক যাচ্ছে। যার ফলে সারের চাহিদা মেটাতে অতিরিক্ত অর্থে বিদেশ থেকে সার আমদানিতে নির্ভরতা বাড়ছে। তাই সরকার নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করলে কারখানাটি দ্রুত উৎপাদনে ফিরতে পারবে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা হবে।

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার বলেন, দেশের অন্যতম আধুনিক সার কারখানা ছিল এটি। ২০০৯-১০ অর্থবছরে কারখানাটি প্রায় চার লাখ মেট্রিক টন সার উৎপাদন করেছিল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের জেলা হওয়া সত্ত্বেও গ্যাসের রেশনিং ব্যবস্থা চালুর পর থেকেই এই কারখানার উৎপাদন ধারাবাহিকভাবে কমতে থাকে। বর্তমান সরকারের কাছে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি পুনরায় চালু করার দাবি জানান তিনি।

আশুগঞ্জ সার কারখানার উপ-মহাব্যবস্থাপক তাজুল ইসলাম বলেন, উৎপাদনে সক্ষম এই কারখানাটি দ্রুত চালুর পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আশুগঞ্জ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (সঞ্চালন) প্রকৌশলী বাপ্পি হায়দার বলেন, গ্যাস সরবরাহের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১০

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১১

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১২

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৩

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৫

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৬

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৭

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৮

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৯

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

২০
X