কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের বিয়ের বিচ্ছেদ, ২০ কেজি দুধ দিয়ে গোসল যুবকের

বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গায় দুধ দিয়ে গোসল করছেন মিজান মোল্যা। ছবি : সংগৃহীত
বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গায় দুধ দিয়ে গোসল করছেন মিজান মোল্যা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমের বিয়ের বিচ্ছেদ হওয়ায় ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। বুধবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবানা গ্রামে ৯ মাস আগে মিজান মোল্যার সঙ্গে বিয়ে হয় নুরজাহান আক্তারের। প্রেম করে বিয়ে করেন তারা। তবে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। এর মধ্যে দুই মাস আগে মিজান মোল্যার বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা করেন নুরজাহান। পরে স্বামী মিজানও বিচ্ছেদের একটি মামলা করেন।

পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন আদালত। অবশেষে বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। এরপরই মামলা নিষ্পত্তিতে খুশি হন মিজান মোল্যা এবং ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন।

মো. মিজান মোল্যা বলেন, বিয়ের তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। তার নামে মামলা করেন স্ত্রী নুরজাহান। মামলার একপর্যায়ে তিনি নিয়ত করেন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে ২০ কেজি দুধ দিয়ে গোসল করবেন।

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, বুধবার দুপুরে উভয় পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের তালাক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X