কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক জিয়া কেমন সন্তান, অসুস্থ মাকে দেখতে আসে না’

গাজীপুরে সমাবেশে বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আলহাজ অ্যাড. আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা
গাজীপুরে সমাবেশে বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আলহাজ অ্যাড. আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা

তারেক জিয়া কেমন সন্তান অসুস্থ মাকে দেখতে আসে না। তাহলে তারা জনগণকে দেখবে কী করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। রোববার (১২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার চান্দরা উত্তরপাড়া ঈদগাহ মাঠে বিভিন্ন দপ্তরের সুবিধা ভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত-বিএনপির দাবি শেখ হাসিনাকে টেনেহেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। তাদের দাবি এই দেশে আসছে আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন করা যাবে না, মানুষের যে ভোটের অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায় ভোটারদের। জনগণকে ভোট দিতে দেবে না। পাকিস্তানের আমলে এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের সময় ২৩ বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনেন। এমনকি বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চেষ্টাও করেছে তারা। কোনো কিছুতেই সুবিধা করতে পারেনি নতুন করে এখন আবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিএনপিরা। কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র খাত্তাব মোল্লার সভাপতিত্বে ওই আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, গাজীপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান। গাজীপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হারিজুজ্জামান খানসহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় নেতারা।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১০

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১২

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৩

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৪

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৫

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৯

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

২০
X