জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি নেতা

আওয়ামী লীগে যোগ দেওয়ায় লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আওয়ামী লীগে যোগ দেওয়ায় লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন গোলাম সোবাহানী লিটন নামের দলটির এক ইউনিয়ন পর্যায়ের নেতা। জেলা আওয়ামী লীগের এক নেতার উপস্থিতিতে তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে।

জানা গেছে, লিটন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। রোববার রাতে তিনি আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে গিয়ে দলে যোগ দেন।

বিএনপির স্থানীয় এ নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ায় জেলা আ.লীগের সদস্য রেজাউল করিম রেজনু তাকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম সোবাহানী লিটন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চারবারের ইউপি সদস্য। তার পিতা আব্দুল খালেকও ইউপি সদস্য ছিলেন।

দল ছেড়ে আওয়ামী লীগে যোগদানের বিষয়টি বিএনপির এ নেতা নিজেই নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে জানান, রোববার রাতেই তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X