নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী জেলার ম্যাপ।
নোয়াখালী জেলার ম্যাপ।

নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মই, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, প্লাস, ব্যাগ উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসেন (৩৫) জেলার সদর উপজেলার চন্দ্রপুর এলাকার বুলুয়া কলোনীর পলাশ কাউন্সিলরের বাড়ির মৃত এমাম হোসেনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাতের কোনো একসময়ে উপজেলার নদোনা ইউনিয়নের কালুয়াই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কামালের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে পিলার থেকে ঢালাই করা রাস্তায় পড়ে তার মৃত্যু হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাতে একদল চোর ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। ওই সময় বিদ্যুৎস্পর্শে পিলার থেকে নিচে পড়লে মুখ থেঁতলে কামাল মারা যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X