কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন দুলাল বিশ্বাস

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন দুলাল বিশ্বাস। ছবি : কালবেলা
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন দুলাল বিশ্বাস। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।

আজ রোববার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু জোয়ার্দ্দারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস কালবেলাকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। পিতা মুজিবের আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে শৈলকুপাবাসীর ভাগ্যোন্নয়ন ঘটাতে চাই। শৈলকুপাকে দক্ষিণবঙ্গের মধ্যে শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানানোর স্বপ্ন দেখি। বঙ্গবন্ধুকন্যা যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেন তবে তার সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে পিতা মুজিবের আদর্শ সমুন্নত রাখতে কাজ করব।

তিনি বলেন, শৈলকুপাকে নৌকার দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করতে বহু বছর ধরে নিরলস পরিশ্রম করে আসছি। এই জনপদের প্রতি ইঞ্চি মাটিতে পিতা মুজিবের আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখিনি। মানুষের সঙ্গে সম্পর্ক করেছি হৃদ্যতার, যেখানে পাওয়া-না পাওয়ার বিষয় ছিল না। তাই আশা করছি বঙ্গবন্ধুকন্যা আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেবেন। নৌকার বিজয় সুনিশ্চিত করে আগামীর স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে শৈলকুপাকেও দেশের মধ্যে অনন্য উচ্চতায় আসীন করব। দেশের ব্যবসা-বাণিজ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণার্থে নানা কাজ করছেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। সমাজের পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিতে গড়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়, হাজি জাহানারা বেগম কওমি হাফিজিয়া মহিলা মাদ্রাসা এবং আলহাজ নজরুল ইসলাম টেকনিক্যাল কলেজ। নিজ এলাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে হাজার হাজার তরুণের।

নিজের ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর পাশাপাশি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের প্রেসিডেন্ট এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃষকলীগের সাবেক সহসভাপতি এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১০

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১১

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১২

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৩

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৪

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৫

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৬

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৭

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৮

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৯

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

২০
X