হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

চাঁদপুর ইউনিয়ন আ.লীগ নেতা রাশিদের বিরুদ্ধে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি। ছবি : কালবেলা
চাঁদপুর ইউনিয়ন আ.লীগ নেতা রাশিদের বিরুদ্ধে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাহাজ উদ্দীন নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন।

তাহাজ উদ্দীন হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নি গ্রামের মৃত আনসার মুন্সির ছেলে।

বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জিন্দারের মোড় বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে যাই। এ সময় নৌকা প্রতীকের সমর্থক ও চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল্লাহ রাশিদ দৌড়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

গালাগালের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে বলেন- তুই নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করতেছিস। তিনি আমার কথা বিশ্বাস না করে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। মারপিটের ফলে আমি রাস্তার ওপর পড়ে যাই। এতে আমার ডান হাতে তালুতে আঘাত লাগে। এ সময় আমার চিৎকার শুনে পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, রাশিদুল্লাহ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এতে আমার প্রাণ নিয়ে আমি শঙ্কিত। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X