খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মুলার কেজি ৫ টাকা

বাজারে বিক্রির জন্য রাখা মুলা। ছবি : কালবেলা
বাজারে বিক্রির জন্য রাখা মুলা। ছবি : কালবেলা

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রামগঞ্জে সবজির বাজারে ধস নেমেছে। দিনাজপুরের খানসামায় কমেছে সব ধরনের সবজির দাম। খানসামা বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে পাঁচ টাকায়। দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। অন্যদিকে খুশি নিম্ন আয়ের মানুষ।

আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে সবজি বাজারে ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে কম বেশি মুলার সরবরাহ রয়েছে। তবে ক্রেতা না থাকায় প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি দরে।

বাজারে সবজি কিনতে আসা আজিজ বলেন, ‘দাম এখন হাতের নাগালেই আছে। কয়েক দিনের তুলনায় অনেক দাম কম। এ রকম দাম সারা বছর থাকলেই ভালো হতো। সবজির দাম কম থাকলেও বাকি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম চড়া।’

সবজি চাষি আবদুল লতিফ বলেন, ‘আমি এবার অনেক মুলা আবাদ করেছি। বর্তমানে যে দাম তাতে খরচ তো দূরের কথা লোকসানের মুখ দেখতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মুলা জমি থেকে না তুলে হাল চাষ দিচ্ছি। শুধু আমি একাই নই এ কাজ অনেকেই করছে।’

খানসামা বাজারের বিক্রেতা শাহীন বলেন, ‘আমরা প্রতি কেজি মুলা চার টাকা কেজিতে কিনেছি। মাত্র এক টাকা লাভে বিক্রি করছি। তবে দাম কম হলেও বাজারে ক্রেতা কম। এ ছাড়া অন্যান্য সবজির দামও অনেক কম। ক্রেতারা সাধ্যমতো কিনে নিয়ে যাচ্ছেন শীতকালীন সবজি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X