ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল

ভোলায় হরতালের সমর্থনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ভোলায় হরতালের সমর্থনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

গণবিরোধী নির্বাচনী তপশিল বাতিল ও ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বুধবারের হরতাল সফল করতে ভোলা জেলা বিএনপির ও সহযোগী সংগঠন ভোলায় পৃথক দুই স্থানে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভোলা উকিলপাড়া ও বাপ্তা ইলিশা সড়কে এ বিক্ষোভ মিছিল করে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে মছিলটি বাপ্তা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর গেটে গিয়ে শেষ হয়। একই সময়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে মিছিলি উকিল পাড়া বাস মালিক সমিতির সামনে থেকে শুরু হয়ে টাউন স্কুল গেটে গিয়ে শেষ হয়।

মিছিলে ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. রবিন চৌধুরী, লুকু চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ভোলা সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, জহির, আলমগীর, শামীম, ইব্রাহিম দেওয়ান, রুবেল মিয়াজী, রাকিব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সানাউল্লাহ, জেলা বিএনপির সদস্য বেলাল কমিশন, বিএনপি নেতা খোকন,তুহিন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, বাপ্পি, আমিনুল ইসলাম মাসুম, রিয়াদ হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নজরুল, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল ,বশির খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১০

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১১

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১২

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৩

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৪

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৬

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৭

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৮

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৯

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

২০
X