নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেপ্তার

লিফলেট হাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গ্রেপ্তার দুই নেতা। ছবি : কালবেলা
লিফলেট হাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গ্রেপ্তার দুই নেতা। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় মামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১ জানুয়ারি) রাতে পৌর সদরের মাঝগ্রাম এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাঝগ্রাম এলাকার সাইফুল ইসলামের ছেলে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম শাহিন (২৭) ও উপজেলার দাসগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী (৪০)।

জানা গেছে, সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে ঝটিকা জনসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা। গ্রেপ্তার এড়াতে অনেকটা গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আড়ালে আছেন দলটির নেতারা। গ্রামীণ বিভিন্ন বাজারে গিয়ে ভোট বর্জনের লিফলেট বিতরণ এবং গ্রামীণ সড়কে রাতের আঁধারে ঝটিকা মশাল মিছিল করে ফেসবুকে প্রচার করছে।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরি এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X