কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

দ্বাদশ নির্বাচনে আ.লীগের ব্যয় কত?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগ ব্যয় করা অর্থের পরিমাণ জানিয়েছে। সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনে নির্বাচনি ব্যয় বিবরণী জমা দিয়েছে দলটি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৬ জন প্রার্থী দেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিল। যদিও নির্বাচনে দলটির ব্যয় করা অর্থের পরিমাণ প্রায় পৌনে তিন কোটি টাকার বেশি নয়।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে নির্বাচনী ব্যয় বিবরণী জমা দেয়। ভোট শেষে ৯০ দিনের মধ্যে দলীয় ব্যয় বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে।

এ প্রসঙ্গে কাজী জাফর উল্লাহ বলেন, দলের পক্ষ থেকে ব্যয় বিবরণী জমা দেওয়া হয়েছে। আমাদের সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। তার থেকে ব্যয় কম হয়েছে।

দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান জানান,

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনি ব্যয় ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা। প্রার্থীরা নিজ থেকে ব্যয় করেছেন, তাই আমাদের ব্যয় কম হয়েছে। পুরো ব্যয়টা দলীয় হয় না। অন্য দলের যেখানে ১০ টাকা লাগে, সেখানে আমাদের দুই টাকা লাগে। পোস্টার, জনসভা, প্রচার ইত্যাদি খাতে ব্যয় হয়েছে।

দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, নিবন্ধিত দল হিসেবে আমরা প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব জমা দিবো। আজ নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দেয়া হয়েছে। আয়ের বিবরণী বার্ষিক অডিট রিপোর্টে দেয়া হয়ে থাকে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ১ কোটি ৫ লাখ ব্যয় হয়েছিল বলে জানান তিনি। এ সময় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, অর্থ পরিকল্পনা উপ-কমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১০

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১১

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১২

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১৩

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১৪

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৫

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৬

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৭

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৮

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৯

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০
X