মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনেই পরিশোধ করা যাবে মোংলা বন্দরের সব রাজস্ব

বন্দর কর্তৃপক্ষের অনলাইন কার্যক্রম চালু। ছবি : কালবেলা
বন্দর কর্তৃপক্ষের অনলাইন কার্যক্রম চালু। ছবি : কালবেলা

এখন থেকে মোংলা বন্দর ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমে বন্দরের সকল রাজস্ব পরিশোধ করতে পারবেন। স্মাট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সার্বিক কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের মাধ্যমে এ কার্যক্রম চালু করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা অনলাইন কার্যক্রম চালু হওয়ার ফলে স্মাট বন্দরে রূপান্তরে আরও এক ধাপ এগিয়ে গেল মোংলা। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন,এ কার্যক্রমের ফলে সহজে রাজস্ব পরিশোধের সুবিধা পাবেন তারা। একই সাথে অনিয়ম দুর্নীতি কবে যাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুনসী মাকরুজ্জামান জানান, বন্দর কর্তৃপক্ষের সকল ধরনের রাজস্ব অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আদায়ের লক্ষ্যে গত ২ জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. কে এম আনিসুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষক কর্মকর্তা মো. সিদ্দীকুর রহমান ও ব্রাক ব্যাংক পিএলসির প্রতিনিধিরা।

বন্দরের এ কর্মকর্তা বলেন, এখন থেকে মোংলা বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানির সাথে জড়িত সকল ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসে বন্দর অনলাইনের মাধ্যমে তাদের বিল পেমেন্ট করার পাশাপাশি সকল সেবা গ্রহণ করতে পারবেন। এতে ব্যবসায়ীদের সুবিধা বাড়বে বলে তিনি আশা করেন।

খুলনা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মদ খান জানান, অনলাইনের মাধ্যমে বন্দরের পাওনা পরিশোধের ব্যবস্থা চালু হওয়ার ফলে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে। একই সাথে অনিয়ম দুর্নীতি শূন্যের কোটায় নেমে আসতে পারে। তবে এজন্য বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর সদিচ্ছা থাকতে হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X