মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বিএনপির কালো পতাকা মিছিল

কালোপতাকা মিছিল শেষে রেন্ডিতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে মাদারীপুর জেলা বিএনপি। ছবি : কালবেলা
কালোপতাকা মিছিল শেষে রেন্ডিতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে মাদারীপুর জেলা বিএনপি। ছবি : কালবেলা

‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির’ প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মাদারীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে মিছিলটি শহরের রেন্ডিতলা এলাকা থেকে শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। কালো পতাকা মিছিল শেষে রেন্ডিতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি।

এ সময় প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদার বলেন, আজ বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। দেশের গরিব-দুঃখী মানুষ ভালো নেই। তারা কোনোরকমে কষ্টে খেয়ে না–খেয়ে দিন কাটাচ্ছেন। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে একটি চোরের জন্ম দিয়েছে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন চলবে।

তিনি বলেন, এই ভোট বাতিল করতে হবে। রাজপথে রক্ত দিয়ে হলেও এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এটাই আমাদের অঙ্গীকার।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্যসচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান ও মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

১০

৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

১১

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

১২

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

১৩

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

১৪

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

১৫

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

১৬

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

১৭

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

১৮

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

১৯

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

২০
X