নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। ছবি : কালবেলা 
শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। ছবি : কালবেলা 

অনুমতি না থাকায় নওগাঁয় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। দ্বাদশ সংসদ নির্বাচনে অবৈধ সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে নওগাঁ সদর ও পৌর বিএনপির কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করে।

বিএনপির অভিযোগ, পুলিশের বাধার মুখে তারা মিছিলটি করতে পারেনি।

আর পুলিশ বলছে, অনুমতি না নেওয়ার কারণে জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের মিছিল করতে দেওয়া হয়নি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস শুকুর, সদস্য সচিব মিজানুর রহমান, থানা বিএনপির আহ্বায়ক আজিজার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

তবে পুলিশি বাধায় কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

তিনি জানান, ফ্যাসিবাদী অবৈধ সরকার প্রশাসনকে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। মানুষ এ সরকার থেকে রেহায় চায়। কোনো কর্মসূচি ঘোষণা করলেই সেখানে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের জোরে সরকার ক্ষমতায় আছে। এখন জনসাধারণকে ভয় পাচ্ছে সরকার।

জানতে চাইলে নওগাঁর সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমান কালবেলাকে বলেন, তারা মিছিল মিটিং করার জন্য কোনো অনুমতি নেননি। এজন্য তাদের কালো পতাকা মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১০

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

১১

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১২

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১৩

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১৪

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১৫

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৮

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৯

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

২০
X