যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত আরেকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোলায়মান হক (৩০) বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের আব্দুল হকের ছেলে। আহত জসিম সিকদার (৩২) একই এলাকার নজরুল সিকদারের ছেলে। পূর্ববিরোধের জের ও ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন জসিম সিকদার। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে যান সোলায়মান হক। এক পর্যায়ে জসিম সিকদারকে ফেলে দিয়ে সোলায়মানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত ও আহত হয়েছেন। পুলিশ আহত যুবকের সঙ্গে কথা বলেছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন একজন আটকসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X