রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী হাজারী গুড়ের মেলা

হাজারী গুড়ের মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক। ছবি : কালবেলা
হাজারী গুড়ের মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক। ছবি : কালবেলা

মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী হাজারী গুড়ের মেলা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক।

দেশের ঐতিহ্যবাহী হাজারী গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং দেশব্যাপী এটি ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেন জেলা প্রশাসন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদ মালেক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী ও হাজারী গুড় উৎপাদনকারী মোজাফ্ফর হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, শীত এলে এ দেশের গ্রামের বাড়িগুলোয় পিঠা-পায়েস তৈরির আয়োজন শুরু হয়। এমন দিনে খেজুরের রস ও গুড়ের চাহিদা বেড়ে যায়। আর হাজারী গুড় হলে তো কথাই নেই। যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে মানিকগঞ্জের এই হাজারী গুড়।

মনভোলানো স্বাদের পাশাপাশি হাজারী গুড়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, হাতে নিয়ে চাপ দিতেই গুঁড়া গুঁড়া হয়ে যায়। হাজারী গুড় তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেল, শুধু দেশেই নয়, এই গুড়ের সুনাম ছড়িয়ে আছে দেশের বাইরেও। এই গুড়ের নামেই মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং করা হয়েছে লোকসংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ মালেক বলেন, বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ হচ্ছে পিঠা-পায়েস। হাজারী গুড় শুধু খাওয়ার জন্যই নয়, এ গুড়ের পিঠা-পায়েসের স্বাদও লোভনীয়। এই হাজারী গুড়ের মেলার কারণে আজ মানিকগঞ্জের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এর জন্য কাজ করতে হবে । যারা হাজারী গুড় তৈরি করে তাদের সহযোগিতা করতে হবে। হাজারী গুড় তৈরি প্রধান উপাদান কাচা রসের অভাব রয়েছে। এর জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছেন খেজুর গাছের চারা লাগানোর। যদি মানিকগঞ্জে নতুন করে ১২ লাখ গাছের চারা লাগানো হয় ও তা থেকে রস সংগ্রহ করা যায় তবে কয়েক হাজার টন গুড় উৎপাদান করা সম্ভব। সেই গুড় নিজ দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, খেজুর গাছের কমে যাওয়ায় হাজারী গুড়ের উৎপাদন কমে এসেছে। খেজুর গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ গুড়ের উৎপাদন বাড়াতে হবে। এই শিল্পকে ছড়িয়ে দিতে উদ্যোক্তা তৈরি করতে হবে। প্রত্যেক জেলায় একটি করে পন্যকে ব্র্যাডিং করা হয়েছে। মানিকগঞ্জে হাজারী গুড়কে ব্র্যাডিং করা হয়েছে। এর ঐতিহ্য ধরে রাখতে সরকার নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। গুড় নিয়ে মেলা বাংলাদেশে এটাই প্রথম।

জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, শত বছরের লোকসংস্কৃতির ঐতিহ্য এই জেলায়। জেলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে হাজারী গুড়ও। এই দুই মিলিয়ে জেলার ব্র্যান্ডিং করা হয়েছে ‘লোকসংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর’। হাজারী গুড়ের ঐতিহ্য ছড়িয়ে দিতে এই গুড়ের উৎপাদন বাড়ানো এবং নতুন নতুন গাছি তৈরি করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলার মঞ্চে চলবে লোকসংস্কৃতির অনুষ্ঠান। দ্বিতীয় দিন শুক্রবার ও সমাপনী দিন শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে হাজারি গুড়ের মেলা। এই মেলায় ৪০টি স্টলে রয়েছে হাজারি গুড়, খেজুরের গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা-পায়েস-মুড়ি-মুড়কি পাশাপাশি স্টলে বিক্রি হচ্ছে খেজুর গাছের চারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১০

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১১

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৩

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১৪

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১৬

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৭

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৮

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৯

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

২০
X