মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

ইসরায়েলি সংসদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন ও ইসরায়েল কাটজ। ছবি: সংগৃহীত
ইসরায়েলি সংসদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন ও ইসরায়েল কাটজ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭০ জনেরও বেশি সংসদ সদস্য। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সুপরিকল্পিত নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এ প্রস্তাব তোলেন তারা।

সোমবার (০৬ জুলাই) মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে বিভিন্ন দলের অন্তত ৭১ জন এমপি ও লর্ডস সদস্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ‘ফিলিস্তিনি বেসামরিকদের ওপর যে নির্যাতন চলছে, তার দায় ইসরায়েল সরকারের ওপর বর্তায়। এর নেতৃত্বে আছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু।’

এই উদ্যোগের নেতৃত্ব দেন লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডান। চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি এবং সাতজন লর্ডস সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।

এমপিরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণ নিয়ে ‘দায়মুক্তির অবসান’ ঘটাতে নেতানিয়াহু এবং ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।

চিঠিতে জাতিসংঘের একটি প্রতিবেদনও উদ্ধৃত করা হয়। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতন এখন একটি ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অংশ’ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১০

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১১

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১২

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৩

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৪

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৫

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৬

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৭

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৮

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৯

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০
X