কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের স্বাস্থ্য ক্যাটাগরির ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত বৃহস্পতিবার (২ মে) এই তালিকাটি প্রকাশ করা হয়।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জাহিদ মালেকের ব্যাপারে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের পাঁচ বছর বিতর্কমুক্ত ছিল না। করোনা মহামারির প্রারম্ভিক প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হলেও তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন। যার মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। মালেক তার সাড়ে ১৭ কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, কালাজ্বর (ভিসারাল লেশম্যানিয়াসিস) নির্মূল করার জন্য বাংলাদেশ ২০২৩ সালে ইতিহাস তৈরি করেছিল। এটি মাছি দ্বারা সংক্রমিত একটি রোগ, যা চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়।

২০২৩ সালে মাছি দ্বারা সংক্রমিত রোগ কালাজ্বর (ভিসারাল লেশম্যানিয়াসিস) নির্মূল করে বাংলাদেশ ইতিহাস তৈরি করেছিল। কেননা এ রোগের চিকিৎসা না হলে ৯৫ শতাংশ রোগীর মৃত্যু হয়। এ ছাড়া একই বছরে মশা দ্বারা সংক্রমিত একটি দুর্বল পরজীবী রোগ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস নির্মূল করতে সফল হয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের এই দুই জোড়া সাফল্যে ইতিহাসে প্রথম কোনো জাতি যারা এক বছরে দুটি অসংক্রামক রোগ নির্মূল করতে সক্ষম হয়েছে।

এর আগে, শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমানোর জন্য ডব্লিউএইচওর পক্ষ থেকে জাহিদ মালেককে সম্মানিত করা হয়। বাংলাদেশে হলুদের মধ্যে সীসার উপাদান কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই সীসার কারণেই শিশুদের জ্ঞানীয় বিকাশ ব্যাহত হয় এবং প্রতি বছর হাজার হাজার মৃত্যু হয়। বর্তমানে দেশটির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X