পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে চার রোহিঙ্গা আটক

আটককৃত রোহিঙ্গারা। ছবি : কালবেলা
আটককৃত রোহিঙ্গারা। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর সীমান্তে চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদেরকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন একজন শিশু, দুই জন নারী ও একজন পুরুষ।

আটকৃত রোহিঙ্গারা হলেন- আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহ এর স্ত্রী মোছা. শরিফা (১৯), তার ছোট মেয়ে রিনাস বিবি (২) ও আমেনা (১৫)

পুলিশ জানায়, উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর পাড়া মৌজাস্থ করিডোর পোস্ট সীমান্ত পিলার নং- ডিএএমপি- ৭/৩০এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান মোল্লা ক্যাম্প কমান্ডারের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৪ জন রোহিঙ্গাকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাদেরকে আটক করে হস্তান্তর করেন। হেফাজতে থাকা রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X