চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ এএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের জালে ধরা ট্রেনের ৬ টিকিট কালোবাজারি

আটক কালোবাজারিরা। ছবি : কালবলো
আটক কালোবাজারিরা। ছবি : কালবলো

পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‌্যাব-১২ পাবনার সদস্যরা ট্রেনের ৬ টিকিট কালোবাজারিকে আটক করেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলেতাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের ৫৫টি টিকিট, নগদ পাঁচ হাজার ৩০০ টাকা এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চাটমোহরের অমৃতকুন্ডা গ্রামের মৃত নুরুল ইসলামের তিন ছেলে শরিফুল ইসলাম (৩৮), জাহিদুল ইসলাম (৩৪) ও আরিফুল ইসলাম (৩২), একই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৫), আনোয়ার হোসেনের ছেলে আনিছুর রহমান (২৮) ও পূর্ব টিয়ারতলা গ্রামের আবুল কালাম শেখ এর ছেলে হাবিবুর রহমান (২২)।

বিকেলে র‌্যাব-১২ পাবনার অধিনায়ক মেজর মোঃ এহতেশামুল হক খাঁন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে জানতে পারি পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনের আশেপাশে কিছু লোক অনলাইন ও কাউন্টার থেকে ট্রেনের অগ্রীম টিকিট কিনে পরবর্তীতে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে নিজেদের কাছে মজুদ রাখছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নজরদারি চালিয়ে আন্তঃনগর সহ বিভিন ট্রেনের ৫৫টি আসনের অগ্রিম টিকিটসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দীঘদিন যাবত চাটমোহর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারী হয়ে আসছিল। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে খুব একটা নজর না দেওয়ায় নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছিল চোরাকারবারীরা। প্রায় দ্বিগুণ দামে এ টিকিট বিক্রি করত এ চক্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X