সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের চেয়ারম্যান হতে লড়ছেন ৯ প্রার্থী

সিরাজগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাইবাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়নই বৈধ হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই অনুষ্ঠিত হয়। যাচাইবাছাই শেষে সব প্রার্থীকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুজ্জামান আলো, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট শওকত আলী সেলিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক আলী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন ও শামীম তালুকদার লাবু।

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করার কারণে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

নতুন ভিসানীতির অনুমোদন

শ্রমিক নেতাকে হত্যার দায়ে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

১১

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

১২

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১৩

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১৪

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১৫

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১৬

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৭

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৮

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৯

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

২০
X