জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পেটে ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস

নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

পেটে ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রূপভান নামের এক বৃদ্ধা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রূপভান (৭৬) একই গ্রামের বাঙ্গাল পাড়ার লতিফ হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে অনুল হোসেন জানান, মা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ও আলসার রোগে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকদের পরমর্শে ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। প্রায় রাতে পেটে আলসারের যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকে। আলসারের সমস্যার কারণে গত কয়েক দিন ধরে কিছুই খেতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, রাতে আমরা সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে শুয়ে পড়ি। আমার স্ত্রী রাত আনুমানিক ৩টায় ঘুম থেকে উঠে বাইরে বের হলে আমার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্ত্রীর চিৎকারে বাইরে বের হয়ে মাকে মৃত অবস্থায় উদ্ধার করি।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X