ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাঁতার কাটতে গিয়ে ২ স্কুলছাত্র নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়। বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ছাত্রের নাম মাহিব ও নাহিদ। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাহিবের মরদেহ উদ্ধার করে। নাহিদ এখনো নিখোঁজ রয়েছে।

নিহত ওই স্কুলছাত্রের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকায়। সে শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ নাহিদের বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শহর থেকে ৬ বন্ধু সাঁতার কাটার জন্য বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চার বন্ধু কিনারে উঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় মাহিব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ নাহিদের মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X