রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ

রাঙ্গুনিয়ার শান্তিরহাট বারো আউলিয়া সড়কে পাল্টেছে এলাকার দৃশ্যপট

রাঙ্গুনিয়ার বারো আউলিয়া সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ার বারো আউলিয়া সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট-চেহেরি বাজার (বারো আউলিয়া সড়ক) সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে এলজিইডির মাধ্যমে ৮ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন করা হচ্ছে।

ইতোমধ্যেই ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সড়কটি। দৃষ্টিনন্দন সড়কটির কারণে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি যাওয়ার বিকল্প মাধ্যম সৃষ্টি হয়েছে। এতে এলাকার সার্বিক দৃশ্যপট পাল্টে যাচ্ছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের শান্তিরহাট থেকে মালিরহাট বাজার ছাড়িয়ে বারো আউলিয়া পর্যন্ত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এদিন এই সড়কের অন্য একটি অংশের কার্পেটিং কাজ করা হচ্ছিল।

বাকি অংশ সম্পন্ন হলে এটি দিয়ে রাঙ্গুনিয়ার সীমানা ছাড়িয়ে রাঙামাটির চেহেরি বাজার সড়কের সঙ্গে গিয়ে মিলিত হবে। এদিন উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির আরসিআইপি প্রকল্পের চট্টগ্রামের সহকারী আবাসিক প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সার্বিক সহায়তায় সড়কটি এলজিইডির রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরআইসিপি) প্রকল্পের আওতায় ৪ কিলোমিটার ৫০ মিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত করে কার্পেটিং করা হচ্ছে।

এ ছাড়া শান্তিরহাট বাজার থেকে ১০০ মিটার সড়ক আরসিসি, সড়কের বিভিন্ন স্থানে ৬১০ মিটার এল ড্রেন এবং ২৭৫ মিটার ইউ ড্রেন এবং সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় ১০টি কালভার্ট করা হয়েছে। সড়কটির উন্নয়ন কাজ শিগগিরই সমাপ্ত হবে বলে জানান তিনি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X