চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:৩৭ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুস সালামের ব্যক্তিগত গাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান আব্দুস সালামসহ আরও চারজন।

রোববার (২৪ মার্চ) রাত দশটার দিকে সদর উপজেলার ঘোড়া স্ট্যান্ড এলাকার চৌধুরী মোড়ে পৌঁছলে প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫-৭টি বোমা বিস্ফোরণ ঘটায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জ থেকে নয়ালাভাঙ্গা বাড়ি ফেরার পথে তাকে বহনকারী প্রাইভেটকারে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ সময় গাড়ির সামনের চাকা পাংচার ও গ্লাস ভেঙে যায়। তবে এতে কোনো প্রাণহানি না ঘটলেও জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ মামুন নামে একজন সামান্য আহত হন। পরে মামুনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

মিন্টু রহমান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X