মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

২৫৮ বছরেও ঠাঁই দাঁড়িয়ে দিনাজপুরের আওকরা মসজিদ

২৫৮ বছরেও দাঁড়িয়ে আছে দিনাজপুরের খানসামার ঐতিহ্যবাহী আওকরা মসজিদ। ছবি : কালবেলা
২৫৮ বছরেও দাঁড়িয়ে আছে দিনাজপুরের খানসামার ঐতিহ্যবাহী আওকরা মসজিদ। ছবি : কালবেলা

উত্তরবঙ্গের ঐতিহাসিক নিদর্শনের জেলা দিনাজপুর। যেসব ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম খানসামা উপজেলার প্রায় ২৫৮ বছরের পুরনো আওকরা মসজিদ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের সীমান্তে হাসিমপুর এলাকার বুকচিরে বয়ে চলা বেলান নদীর তীরে মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত।

এটির নামকরণের পেছনে রয়েছে অলৌকিক ইতিহাস। প্রাচীন এ মসজিদকে ঘিরে প্রচলিত রয়েছে নানা কথা। ‘আওকরা’ শব্দের অর্থ কথা বলা। জনশ্রুতি আছে, এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো। তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন ‘আওকরা’ বা কথা বলার মসজিদ। তবে নির্মাণের সময় মসজিদটি কি নামে পরিচিত ছিল তা স্থানীয়দের কেউ বলতে পারেননি।

জানা যায়, এক সময় মসজিদের আশপাশে ছিল মুসলিম জনবসতি। মির্জা লাল বেগ ধর্মপ্রাণ মুসলমানদের কথা ভেবে ১৭৬৬ সালে মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হতো। এই মসজিদকে ঘিরে মির্জার মাঠেই একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় আওকরা নামে স্থাপন করা হয়।

সরেজমিনে দেখা যায়, চিকন ইটে নির্মিত দেয়ালে নকশা করা মসজিদটি সবার নজর কেড়েছে। তবে সংস্কারের অভাবে প্রাচীরগুলোতে ধরেছে ফাটল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেকোনো মুহূর্তে মসজিদটি ধসে পড়তে পারে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জিন, ভূত, সাপ ও পোকামাকড় থাকার কারণে কেউ যেতে না পারায় পড়ে থাকে বেহাল অবস্থায়। বেশ কয়েক বছর আগে এলাকাবাসীসহ স্থানীয় মাদ্রাসাছাত্ররা মিলে চারপাশের ঝোপ-জঙ্গল পরিষ্কার করে মোমবাতি-আগরবাতি জ্বালিয়ে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করে মসজিদটিতে। কিন্তু প্রাচীরে ফাটল দেখা দেওয়ার পর থেকেই স্থানীয় মুসল্লিরা প্রাচীরের কাছে টিনশেড আর বেড়া নির্মাণ করে নামাজ আদায় করছেন। মসজিদটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলা থেকে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনাগোনা লেগে থাকে বছরজুড়ে। তবে অযত্ন-অবহেলায় দীর্ঘকাল সংস্কারের অভাবে ধীরে ধীরে বিলীনের পথে ঐতিহাসিক এই মসজিদটি।

এদিকে কয়েক বছর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিকে ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করলেও তা কাগজ কলম আর সাইনবোর্ডে সীমাবদ্ধ। কর্তৃপক্ষ নেয়নি কোনো সংস্কারের উদ্যোগ। তাই এলাকাবাসীর দাবি দ্রুত মসজিদটি সংস্কার করার।

স্থানীয় মোকছেদুল ইসলাম কালবেলাকে জানান, ‘আমরা ঝোপঝাড় পরিষ্কার করে নামাজ পড়ার উপযোগী করে তুলেছি কিন্তু দেয়ালের ফাটলের কারণে আতঙ্কে থাকতে হয় তাই প্রত্নতত্ত্ব বিভাগ যদি পদক্ষেপ নিয়ে এই মসজিদটির সংস্কার করে তাহলে এটি হতে পারে দেশের অন্যতম দর্শনীয় স্থান।‘

মসজিদ নিয়ে কথা হলে মছির উদ্দিন নামে এক ব্যক্তি কালবেলাকে বলেন, ‘এই ঐতিহাসিক আওকরা মসজিদ কবে নির্মাণ করা হয়েছে, তা আমার বাপ-দাদাও বলতে পারেনি। এটা অনেক আগের মসজিদ, এটা যদি সংস্কার করা না হয় তাহলে এই প্রাচীনতম নিদর্শন হারিয়ে যাবে। নতুন প্রজন্ম এই ঐতিহাসিক নিদর্শনের কথা ভুলে যাবে আগামীর ভবিষ্যৎ।’

অত্র মসজিদের মোয়াজ্জিন মো. আতিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘দীর্ঘদিন মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকার পর স্থানীয়রা পরিষ্কার করে নামাজ আদায় করা শুরু করে। আশা করছি, সরকার দ্রুত মসজিটি সংস্কার করে দেবেন। তাহলে আমরা নিরাপত্তার সঙ্গে নামাজ আদায় করতে পারব।’

অত্র মসজিদের সভাপতি মো. মফিজ উদ্দিন কালবেলাকে বলেন, ‘গ্রামবাসীর সহযোগিতায় আমরা মসজিদটি পরিষ্কার করে টিনের ছাউনি, মাইক ও নলকূপ স্থাপন করেছি। নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে মসজিদটি। তবে মসজিদটি দ্রুত সংস্কার না করলে এই ঐতিহ্যবাহী মসজিদটি ধ্বংস হয়ে যাবে।’

দিনাজপুর প্রত্নতত্ত্ব জাদুঘর ও কান্তজিউ মন্দিরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান কালবেলাকে বলেন, মসজিদটি সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিদর্শন করে সংস্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১০

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১২

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৩

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৪

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৫

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৬

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

২০
X