কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদগাহ দখল নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুষ্টিয়া সদরে ঈদগাহ দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ এপ্রিল) সকালে উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) তারেক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থানা এলাকার বিত্তিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মারমারি হয়। পরে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়রা জানান, বিত্তিপাড়া গ্রামে বছরের পর বছর ধরে দুটি গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। তাদের বিরোধ প্রায়ই সংঘর্ষে রূপ নেয়। যার একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দীক ও অন্যপক্ষে বিত্তিপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার।

গ্রামের ঈদগাহ কমিটি নিয়ে দুপক্ষের মতানৈক্য চলছিল বেশ কয়েকদিন। এরই মধ্যে ঈদের দিন নামাজের পর বসে একটি কমিটি গঠনের প্রস্তাব ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের কর্মী রশিদ ও জামালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে সংঘর্ষ লাগে।

হোসেন মেম্বার গ্রুপের সমর্থক মিন্টু বিশ্বাস বলেন, সকালের ঘটনার পর গ্রামের ব্রিজের ওপর বক্কার গ্রুপের লোকদের মারধর করা হয়। পরে সাড়ে ৮টার দিকে ঈদের নামাজের ঈদগাহ দখল নিয়ে দুই গ্রুপের লোকদের সঙ্গে সংঘর্ষ লাগে। সেখানে বক্কার গ্রুপের যোয়াদ মন্ডল, আব্দুল্লাহ, শাহীন এবং হোসেন মেম্বার গ্রুপের রাজা ও মিন্টু আহত হন।

বক্কার গ্রুপের সমর্থক কামাল হোসেন বলেন, আহত যোয়াদ মন্ডলের অবস্থা গুরুতর। যোয়াদসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X