বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা কারাগারে

যুবলীগ নেতা মামুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
যুবলীগ নেতা মামুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে ইউপি সদস্য রেজাউল করিমকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) দুপুরে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবলীগ নেতা মামুন উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাপারকোনো গ্রামের বাসিন্দা। তিনি সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য। তাকে যুবলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে ঢুকে সচিবের কক্ষে বসা ইউপি সদস্য রেজাউল করিমকে অতর্কিত হামলা ও মারধর করে মামুন।

জানা গেছে, ইউপি সদস্যকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউপি সদস্যের অভিযোগের ভিত্তিতে মামুনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) মধ্যরাতে রাতে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

ওসি মুশফিকুর রহমান বলেন, ইউপি সদস্যকে মারধরের ঘটনায় আসামি মামুনকে ঢাকা মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১০

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১২

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৫

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৬

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৭

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৮

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৯

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২০
X