গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গোপালগঞ্জ সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পুইশূর ইউনিয়নের পুইশুর গ্রামের জুয়েল মোল্লা, কড়িগ্রাম এলাকার রেপতি সরকারের ছেলে বাবুল সরকার ও সদরের গোহাটা বটতলা এলাকার পিনাকী রঞ্জন দাস।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে করে জুয়েল, পিনাকি ও বাবুল কাশিয়ানী থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। হরিদাসপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে সেতু ডিলাক্স নামের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা নেওয়ার পথে পিনাকি ও বাবুল মারা যান।

গোপালগঞ্জ ভাটিয়া পাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা এসে জানতে পারি, দ্রুতগতিতে দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। এমন সময় হরিদাসপুরে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি বাস। এ সময় তিনজন গুরুতর আহত হন। আহদের হাসপাতালে নিয়ে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অন্য দুজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X