হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিষপানে মা ও মেয়ের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা ও চার মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (১ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ভেলাগুড়ী ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৪১) ওই গ্রামের আকবর আলীর স্ত্রী ও তার চার মাস বয়সী কন্যাশিশু।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম। এর আগেও তিনি বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা চালান। মাঝখানে সুস্থ হয়ে উঠলেও আবারও অসুস্থ হয়ে যান রোজিনা। ঘটনার দিন দুপুরে পরিবারের চোখ ফাঁকি দিয়ে চার মাস বয়সী মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে তিনি নিজেও বিষপান করেন। এতে মা ও মেয়ে দুজনেই মারা যান।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১০

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১১

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১২

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

১৩

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

১৪

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

১৫

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

১৬

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১৭

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

২০
X