আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ নিয়ে শঙ্কা

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ নিয়ে শঙ্কা
আমন ধান-চাল সংগ্রহ নিয়ে শঙ্কা। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারের দাম বেশি হওয়ায় চলতি মৌসুমে আমন ধান-চাল সংগ্রহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মৌসুমে চাল সংগ্রহের শুরু থেকেই ধান ও চালের বাজার বেশি হওয়ায় চালকলের মালিকরা খাদ্যগুদামে চাল সরবরাহে গড়িমসি করছেন। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কয়েকজন মিল মালিকের সঙ্গে কথা হলে তারা জানান, দুই থেকে তিন টাকা ভর্তুকি দিয়েও আমরা চাল কিনতে পারছি না। এ মৌসুমে সরকার ধানের দাম প্রতি কেজি ৩৩ টাকা এবং চালের দাম প্রতি কেজি ৪৭ টাকা নির্ধারণ করেছে।

মৌসুমের শুরুতে ধানের যে দাম ছিল, তখন চালকলের মালিকরা গোডাউনের চাল দিতে পারতেন। কিন্তু বর্তমান বাজারে ধানের যে দাম, তাতে চাল উৎপাদন করে সরকার বেঁধে দেওয়া দামে চাল খাদ্যগুদামে সরবরাহ করলে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। বর্তমান সুমুন ও গুটি স্বর্ণাসহ মোটা জাতের ধানের বাজার ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৪৮০ টাকা দরে বেচাকেনা করতে কলেজ হাটসহ উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে। এই দামে ধান কিনে চাল উৎপাদন করলে সরকার নির্ধারিত দামের চেয়ে তিন থেকে চার টাকা বেশি খরচ হবে।

আক্কেলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলা আমন ধানের লক্ষ্যমাত্রা ৭৩৭ টন এবং চাল সংগ্রহের লক্ষ্য ৫৩৮ টন নির্ধারণ ছিল। চাল সরবরাহ করার জন্য মাত্র ১৩ জন মিলার চুক্তিবদ্ধ করেছেন ২১৫ টন। ২৬ ডিসেম্বর পর্যন্ত ধান ১০০ টন ও চাল ১৪০ টন সংগ্রহ হয়েছে। এ উপজেলায় ৪১টি চালকলের মধ্যে ১৩টি চালকল মালিক সরকারি খাদ্যগুদামে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ করেছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

সরেজমিন গোপীনাথপুর ইউনিয়নের কৃষক রাশেদুল ইসলাম পাইলটের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার নির্ধারিত ধানের দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি। বর্তমান স্বর্ণ পাঁচ জাতের ধান বাজারে ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৫২০ টাকা পর্যন্ত প্রতি মণ বিক্রি হচ্ছে। এই কারণে খাদ্যগুদামে ধান দেওয়া যায়নি।

ধান ক্রেতা ব্যবসায়ী শ্রীবাস ঘোষ বলেন, বর্তমান বাজারে ধানের দাম বেশি। কৃষকরা ভালো দামে ধান বিক্রি করে লাভবান হচ্ছেন।

মাহিন চালকলের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা বলেন, আমার মিলের নামে বরাদ্দকৃত ৮৮ টন চাল সরকারকে দেওয়ার জন্য চুক্তিপত্র করেছিলাম। প্রায় ২ লাখ টাকা লোকসান মাথায় রেখে সব চাল খাদ্যগুদামে সরবরাহ করেছি।

উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো. এ কে এম শাখাওয়াত হোসেন খায়ের বলেন, এ মৌসুমে প্রথম থেকে ধানের ক্রয়মূল্যে ঊর্ধ্বমুখী। কয়েক বছর ধরে ধানের ক্রয়মূল্যর সঙ্গে উৎপাদিত চালের ক্রয়মূল্যের কোনো মিল নেই। বিগত বছরের তুলনায় উৎপাদিত চালের দাম বেশি হওয়ায় মিল মালিকরা সরকারকে চাল দিতে অনীহা প্রকাশ করছেন। যেসব মিল মালিক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, তারা চাল সরবরাহ করলে বর্তমান বাজার অনুযায়ী লোকসান পোহাতে হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শাহানশাহ হোসেন বলেন, ধান ও চালের দর বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে ধান সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কিত। তবে আমি আশাবাদী, চাল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ মিলাররা নির্দিষ্ট সময়ের মধ্যে খাদ্যগুদামে চাল সরবরাহ করবেন। এর পরও মিলাররা যদি চাল না দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেসব মিলার চুক্তিবদ্ধ হননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে কৃষকদের খাদ্যগুদামে ধান সরবরাহ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১০

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৫

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৬

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৭

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৮

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৯

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

২০
X