মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে আতাত করে টিকে আছে সরকার : মির্জা ফখরুল

বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বতর্মানে দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। এটা হচ্ছে আজিজ-বেনজীর সরকার। আ.লীগ কোনো রাজনীতি প্রতিষ্ঠান নয়। তারা চরমভাবে ব্যর্থ ও দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ আমলাদের ওপর ও রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে টিকে রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, বহুদলীয় গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন। মানুষকে কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন এবং এটাই ছিল জিয়াউর রহমানের ক্যারিশমা। জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। যে কারণে এই দেশের মানুষ বিএনপির রাজনীতি ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজ বাংলাদেশকে শাসন করছে, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আ.লীগ সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প তৈরি করে মেগা দুর্নীতি করে চলছে। আ.লীগ বেনজীর আর আজিজের জন্ম দিয়েছে। দেশের অর্থনীতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে। যে কারণে তাদের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে মূল প্রবন্ধন উপস্থাপন করেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. জামাল উদ্দিন।

এতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর তাজমেরী ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর কামরুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X