সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল জেলের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সুনামগঞ্জের জামালগঞ্জ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত জাহাঙ্গীর মিয়া মফিজনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সোমবার (১৭ জুন) সকালে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের পাশে হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মিয়া সোমবার সকালে নৌকা নিয়ে জাল দিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। নিহত জাহাঙ্গীর মিয়ার স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে রয়েছে।

মফিজনগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য কবির আলম বলেন, জাহাঙ্গীর মিয়া দরিদ্র মানুষ। সকালে নৌকা নিয়ে জাল দিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঈদের দিনে তার মৃত্যুতে আনন্দের পরিবর্তে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মফিজনগর গ্রামের একজনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X