কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু

ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের আশ্রয়কেন্দ্র। ছবি : কালবেলা
ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের আশ্রয়কেন্দ্র। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে সৈয়দা রাবেয়া বেগম (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

রাবেয়া বেগম সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার কাদিপুর ইউনিয়নের রফিনগর গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

রাবেয়া বেগমের স্বজন ও আশ্রয়কেন্দ্রে থাকা স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী বলেন, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাড়িতে বন্যার পানি ওঠায় সম্প্রতি পরিবারের অপর সদস্যদের সঙ্গে স্থানীয় ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্রে ওঠেন। বিকেলের দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওই আশ্রয়কেন্দ্রের আশপাশের অন্তত ৪০টি বন্যাদুর্গত পরিবার আশ্রয় নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, রাবেয়া বেগমের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।

কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আহমদ বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা রাবেয়া বেগমের জানাজা ও দাফন রাতেই সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X