টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
টাঙ্গাইলে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়, স্থানীয় লোকজন প্রাইভেটকারের আগুন নেভাতে চেষ্টা করে, পরবর্তীতে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জয়নাবাজার এলাকায়। তিনি ওই এলাকার একটি ভাতের হোটেলের কর্মচারী। অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন- নেত্রকোণার ইমাম হোসেনের ছেলে আব্দুল হাশেম (৫৫), একই জেলার বারহাট্টা এলাকার সুমন খানের ছেলে আব্দুল কদ্দুস, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), মাহিন্দ্রা চালক মধুপুর উপজেলার লুচিয়া নগরবাড়ী এলাকার আরফান আলীর ছেলে জালাল হোসেন (৩০), ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদনান আহসান চৌধুরী, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাতলী গ্রামের শহর আলীর ছেলে রুবেল মিয়া (৪০), একই উপজেলার নগর হাওলা গ্রামের রইজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম (৪০) ও জয়নাবাজার এলাকার মইন উদ্দিনের ছেলে সেলিম মিয়া।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, বিকট শব্দ শুনে আমরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অপরদিকে প্রাইভেটকারের চালক দ্রুত পালিয়ে গেলেও ভেতরে আটকা পড়া এক যাত্রীকে কাচ ভেঙে উদ্ধার করা হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার একজন যাত্রী মারা যায়। এতে ৯ জন আহত হয়। তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার?

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১২

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৩

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৪

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

১৫

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

১৬

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

১৭

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

১৮

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

১৯

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

২০
X