নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

একদিনে সাপের কামড়ে আহত ৬

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নরসিংদীতে সাপের কামড়ে দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত জেলার শিবপুর উপজেলায় চারজন, মনোহরদী উপজেলায় একজন ও সদর উপজেলার মাধবদী থানায় একজন সাপের কামড়ে আহত হয়েছেন।

আহতরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের বাহ্মন্দী গ্রামের স্ত্রী ফাহিমা, একই এলাকার শাহপরান, একই উপজেলার ঘাসিরদিয়া এলাকার তৌহিদুল, একই উপজেলার তেলিয়া এলাকার রিফাত, মনোহরদীর উপজেলার খাদিজা এবং সদর উপজেলার মাধবদীর থানার নুরালাপুর ইউনিয়ের আলগী গ্রামের জোবায়ের।

আহত ফাহিমা কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে পাশের মুরগির খামারে যাচ্ছিলাম। এ সময় সড়কের পাশের ঝোপ থেকে একটি সাপ বের হয়ে কামড় দেয়। সাপটি মারতে না পারলেও গায়ের রং সবুজ ছিল।

অন্যদিকে জুবায়ের নামের যুবক জানান, বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি সাপ তার পায়ে কাপড় দেয়। সাপটি বিষাক্ত কিনা না জানলেও ভয় পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।

চিকিৎসা নিতে আসা সাপে কাটা রোগীদের বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক তহিদুল আলম কালবেলা বলেন, সাপের কামড় দেখে কি সাপ কাপড় দিয়েছে সেটা বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে তাদের পর্যবেক্ষণে রেখেছি। যদি কোনোরকম সমস্যা তাদের শরীরে দেখা যায় তাহলে অ্যান্টিভেনম দেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X