কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের মামলায় প্রতারক রাজুর বিচার শুরু

আসামি জিল্লুর রহমান রাজু। পুরোনো ছবি
আসামি জিল্লুর রহমান রাজু। পুরোনো ছবি

ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় আসামি জিল্লুর রহমান রাজুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

সোমবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী উদ্দিন মো. বায়েজিদ এ তথ্য জানিয়েছেন।

এদিন কারাগারে আটক আসামি রাজুকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করেন।

মামলার সূত্রে জানা গেছে, ভোজ্য পণের পাইকারি ব্যবসার জন্য ভুক্তভোগী মোহাম্মদ জহিরুল ইসলাম রিপনকে আসামিরা অনুরোধ করেন। ব্যবসায়িক লাভের তিনভাগের একভাগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দেন। ব্যবসা বাবদ মোট ১৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসামিরা তার সঙ্গে তাল বাহানা শুরু করেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে দেবে না বলে জানায় এবং আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় ২০২৩ সালের সেপ্টেম্বরে ইলেকট্রনিক ও লাইটিংসামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১০

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১১

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১২

আরও কমলো তেলের দাম

১৩

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৪

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৫

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৬

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৭

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৮

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৯

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

২০
X