কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ
লেবার মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। এ ঘটনায় টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) টাইমস ম্যাগাজিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্নসাতে পরিবারকে সহায়তার অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

সংবাদমাদ্যম সানডে টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেজারি বিভাগের ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য একটি চুক্তিতে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে ১০ বিলিয়ন পাউন্ডের এ প্রকল্পে সহায়তা করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ নীতিশাস্ত্র দলের সঙ্গে দেখা করে এ অভিযোগ অস্বীকার করেছেন।

টাইমস ম্যাগাজিন জানিয়েছে, টিউলিপ এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্র বলেন, আগেই বলা হয়েছে যে মন্ত্রী কোনো অভিযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তির ক্ষেত্রে ২০১৩ সালে মধ্যস্থতা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X