কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৪৩ বছরের দাম্পত্য জীবনে স্বামীকে ১২ বার ডিভোর্স!

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

৪৩ বছরের দাম্পত্য জীবনে ১২ বার স্বামীকে ডিভোর্স দিয়ে ৪ কোটি টাকার বেশি অর্জন করেছেন এক নারী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা, যেখানে বারবার বিচ্ছেদের পরও ওই দম্পতি আবার বিয়ে করেছেন। তবে, এর পেছনে রয়েছে একটি বড় রহস্য।

১৯৮১ সালে প্রথম বিয়ে করেন ৭৩ বছর বয়সী ওই নারী ও তার স্বামী। প্রথম বিচ্ছেদ ঘটে ১৯৮৮ সালে, তারপর থেকে বিয়ে-বিচ্ছেদ, বিয়ে-বিচ্ছেদ করেই তারা গত ৪৩ বছর কাটিয়েছেন। বারবার বিচ্ছেদ নেওয়ার পরও তাদের সম্পর্কের পুনর্গঠন আর বিচ্ছেদের পর সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঘটে।

অস্ট্রিয়ায় একটি বিশেষ কল্যাণমূলক স্কিম রয়েছে, যা বিবাহবিচ্ছেদের শিকার নারীদের জন্য সহায়তা প্রদান করে। এই স্কিমের আওতায়, যদি কোনো নারী সদ্য বিচ্ছেদ ঘটে, তাহলে তিনি ২৮ হাজার ৪০৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৭৯ হাজার ২২৪ টাকা) এককালীন সহায়তা হিসেবে পেতে পারেন।

এবার জানা গেছে, ওই নারী যতবার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়েছেন, প্রতিবারই এই সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন এবং তা পেয়েছেন। ১১তম বিচ্ছেদ পর্যন্ত তিনি সরকারের সাহায্য গ্রহণ করেছেন। ফলে গত ৪৩ বছরে তারা একযোগে ৩ লাখ ৪২ হাজার ডলারের বেশি অর্থ উপার্জন করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকার সমান।

তবে, ২০২২ সালে তাদের সর্বশেষ বিচ্ছেদের পর সরকারি স্কিমের কর্মকর্তাদের সন্দেহ হয়। তদন্তের পর সত্য উদঘাটিত হলে আদালত ওই নারীর বিচ্ছেদের আবেদন খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে, জানিয়েছে ভিয়েনা পুলিশ।

এই অদ্ভুত ঘটনা অস্ট্রিয়ার সমাজে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে এক দম্পতির বিচ্ছেদের মাধ্যমে এত বড় অঙ্কের অর্থ উপার্জন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : হিন্দস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X